আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের অনেক কিছুই এখনো অজানা। প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। চীনের একজন গবেষক বলছেন, বিশ্বব্যাপী ভীতি ছড়ানো ভাইরাসটি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
চীনের কভিড-১৯ বিষয়ক বিশেষজ্ঞদলের সদস্য অধ্যাপক লি ল্যানজুয়ানের মতে, হিমাঙ্কের নিচে ভাইরাসটির টিকে থাকার সামর্থ্য সহজেই একে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়তে সাহায্য করতে পারে। এ কারণে স্যামনসহ আমদানীকৃত হিমায়িত খাদ্যপণ্যের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম চায়না নিউজ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হ্যাংঝুতে গতকাল সোমবার এক বৈঠকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ লি ল্যানজুয়ান বলেন, ‘হিমাঙ্কের নিচে ৪ ডিগ্রি সেলসিয়াসে ভাইরাসটি কিছু দিন টিকে থাকতে পারলেও ২০ ডিগ্রি সেলসিয়াসে ২০ বছর পর্যন্ত টিকে থাকে।’
তিনি বলেন, ‘এ থেকে বোঝা যায়, কেন একাধিকবার দেশের সিফুড মার্কেটে এর অস্তিত্ব পাওয়া গেছে, যেখানে প্রচুর পরিমাণে হিমায়িত খাদ্যপণ্য থাকে। এটা সম্ভব যে ভাইরাসটি অন্য কোনো দেশ থেকে এসেছে।’
চলতি সপ্তাহের গোড়ায় চীন জানায়, একটি হিমায়িত খাদ্যপণ্যের বাজারে স্যামন মাছের চপিং বোর্ডে করোনাভাইরাস পাওয়া গেছে। যদিও স্যামন রপ্তানিকারক ইউরোপীয় দেশগুলো এ ধরনের সম্ভাবনার কথা নাকচ করেছে।
এদিকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়া ভাইরাসটির জিনোম সিকোয়েন্স বা জিন নকশা গত রবিবার প্রকাশ করেছে চীন। এ অনুযায়ী তারা দাবি করেছে, ‘এটি ইউরোপ থেকে এসেছে।’ তবে বর্তমানে ইউরোপে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এর মিল নেই। ফলে এটি হিমায়িত খাদ্যপণ্যের ভেতর কিছুকাল লুকিয়ে ছিল বলে তাদের ধারণা। সূত্র : ডেইলি মেইল।










Like!! Great article post.Really thank you! Really Cool.
Comments are closed.