নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে ও অভিযুক্ত সোহেলকে (৩২) গাজীপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কালীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতেন সোহেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রতিবন্ধী তরুণী তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সোহেল তাকে একা পেয়ে টেনে-হিঁচড়ে পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যান এবং গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। সোহেল এলাকায় বখাটে, উচ্ছৃঙ্খল ও লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও তিনি বিভিন্ন সময় ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর গায়ে হাত দিয়েছেন। কিন্তু তখন লোক-লজ্জার ভয়ে কোনো অভিযোগ করেনি কেউ।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত সোহেলকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়। সকালে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গ্রেফতার সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।










Like!! Great article post.Really thank you! Really Cool.
Comments are closed.