আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড রাশিয়া। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় দেশটি তৃতীয়। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের ঠিক পরেই তাদের অবস্থান। এমন পরিস্থিতিতে সবার জন্য সমান কর- ২০০১ সালে চালু করা এই নীতি থেকে সরে আসতে যাচ্ছে মস্কো।
দেশের উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির উপার্জনকারীদের কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা ভাইরাস মহামারিতে বাজেটের তহবিলে বাড়তি অর্থ জোগানে এমন সিদ্ধান্তের কথা ভাবছে দেশটির সরকার।
মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া ভাষণে পুতিন উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির জন্য ২ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব দেন। যাদের বার্ষিক আয় ৫০ লাখ রুবলের বেশি তাদের কর ১৩ থেকে ১৫ শতাংশ করা হবে। বাজেটের ফান্ডে যুক্ত হওয়া বাড়তি অর্থ শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে বলেছেন প্রেসিডেন্ট পুতিন।
এমনকি করোনা পরিস্থিতিতে রাশিয়ার জন্য অর্থনৈতিক স্থবিরতা ‘গুরুতর চ্যালেঞ্জ’ উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ হাজার তিনশ জনের বেশি।










Like!! Great article post.Really thank you! Really Cool.
Comments are closed.