করোনা থেকে মুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

34
400

নিজস্ব প্রতিবেদক : করোনাকে জয় করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরে যান।

বুধবার (২৪ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী। দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে গত ৬ জুন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়।

টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর।

34 COMMENTS

  1. With havin so much content do you ever run into any issues of plagorism or copyright infringement?
    My website has a lot of exclusive content I’ve either created myself or outsourced
    but it seems a lot of it is popping it up all over the web without my
    permission. Do you know any ways to help prevent content from being ripped off?
    I’d definitely appreciate it. dafa88-ip-j9

Comments are closed.