বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

3
275

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে গেছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।

লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

3 COMMENTS

  1. Undeniably believe that which you stated. Your favorite reason appeared to be on the net the simplest thing to be aware of.
    I say to you, I definitely get annoyed while
    people consider worries that they just don’t know about.
    You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side-effects , people could take
    a signal. Will probably be back to get more.
    Thanks

Comments are closed.