অবশেষে কুষ্টিয়ার মিলপাড়াতে করোনার থাবা

2
243

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে গতকাল ০৩ জুলাই ২০২০ মোট ২৬৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৭, চুয়াডাঙ্গা ৩০, ঝিনাইদহ ৫৭, মেহেরপুর ২৫, নড়াইল ১৮, মাগুরা ২) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলায় ২ জন মোট ৩৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নড়াইল জেলায় ৫ জন, চুয়াডাঙ্গা জেলায় ২ জন, মেহেরপুর জেলায় ৪ জন ও ঝিনাইদহ জেলায় ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ ও মেহেরপুর জেলার ১ জন সহ মোট ৩ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা বারখাদা ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, হাউজিং সি ব্লক ১ জন, চৌড়হাস ১ জন, হরিশংকরপুর ২ জন, আড়ুয়াপাড়া ৮ জন, পিটিআই রোড ১ জন, মিলপাড়া ১ জন, আলামপুর ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ৪ জন, হাতিয়া আব্দালপুর ১ জন, জগতি ১ জন, ঝাউদিয়া ২ জন, পুলিশ লাইন ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা গোলাপনগর ১ জন, জামালপুর ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা তারাগুনিয়া ১ জন, মহেশকুণ্ডি ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা কুণ্ডপাড়া ১ জন, ইলঙ্গি ২ জন, সদকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন।

2 COMMENTS

Comments are closed.