স্পোর্টস ডেস্ক : করোনাকালে ঘরবন্দি সময় কাটছে ক্রিকেটারদের। তবে মাঠের খেলায় না থাকলেও অনলাইনে ক্রিকেটাররা একে অপরকে ছুড়ে দিচ্ছেন নানা রকম চ্যালেঞ্জ। এই তো লকডাউনের শুরু থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার নানা ভঙ্গিতে টিকটক ভিডিও বানিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন অন্য তারকাদের। তেমনি বাংলাদেশি দুই অলরাউন্ডারও মেতেছেন চ্যালেঞ্জ ছোড়ার খেলায়।
একজন বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান, অন্যজন প্রতিভাবান তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অবশ্য দুজনের চ্যালেঞ্জটা ক্রিকেট নিয়েই। ক্রিকেট মাঠে ফিরলেই সাকিবকে দুই ওভারে ২২ রান করার চ্যালেঞ্জ দিয়েছেন সাউফউদ্দিন। সাকিবও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। জানিয়েছেন, সাইফউদ্দিনের চ্যালেঞ্জের জন্য তৈরি হবেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সাইফউদ্দিন লিখেছেন, ‘সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জের প্রস্তাব দিয়েছি। আমি দুই ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন (খালেদ মাহমুদ) স্যার থাকবেন আম্পায়ার হিসেবে।’
সবকিছু ঠিক থাকলে অক্টোবরে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরবেন সাকিব। দীর্ঘ এক বছর পর ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনের উদযাপন এই চ্যালেঞ্জ দিয়েই করবেন সাইফউদ্দিন, ‘মজার বিষয় হলো, সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি, তারপর আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা-পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবে ইনশাআল্লাহ।’
সাকিবের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন সাইফউদ্দিন। যেখানে দেখা যায় সাইফউদ্দিনের চ্যালেঞ্জ গ্রহণ করে সাকিব লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আমাকে তাহলে প্রস্তুতি নিতে হবে এখন।’
আজকে সাকিব ভাই কে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। মজার বিষয় হলো…
Publiée par Mohammad Saifuddin sur Vendredi 3 juillet 2020










Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
Comments are closed.