প্রাথমিকে প্যানেল নিয়োগ চান এমপি সেলিম আলতাফ জর্জ

2
318

নিজস্ব প্রতিবেদক : বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, নিয়োগের দীর্ঘসূত্রিতা ও শিক্ষক সংকট দূর করতে শূন্যপদ পূরণের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলের মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ করেছেন কুষ্টিয়ার খোকসা-কুমারখালীর এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্যানেল নিয়ম প্রবর্তনের ব্যাপারে বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি সেলিম আলতাফ জর্জ।

প্রধানমন্ত্রীর ভিশন-২১ এর আওতায় ২০২১ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার হার শতভাগ উন্নীত করার অঙ্গীকার করেছেন। তবে এ অঙ্গীকারের প্রধান অন্তরায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া। এ সমস্যা সমাধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করলেও শিক্ষক সংকট জনিত সমস্যা থেকেই যাচ্ছে।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ চূড়ান্ত ভাবে নির্বাচিত ১৮ হাজার ১৪৭ জন শিক্ষককে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে পদায়ন করা হয়। তারপরও শিক্ষক সংকট দূর হচ্ছে না। করোনা পরবর্তী শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, শিক্ষক সংকট দূরীকরণ এবং শিক্ষার গতি ত্বরান্বিত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

সম্প্রতি লক্ষাধিক পদে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই শূন্যপদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। দেখা যাচ্ছে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরও পূর্বের চাইতে বেশি শূন্যপদ থেকে যাচ্ছে। যার কারণে শিক্ষক সংকট দূর হচ্ছে না ।

চলমান এই শিক্ষক সংকট দূর করতে এমপি সেলিম আলতাফ জর্জ প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত না হওয়া ৩৭ হাজার পরীক্ষার্থীদের প্যানেলে নিয়োগ দানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

2 COMMENTS

Comments are closed.