যেভাবে বাবা-মায়ের দেয়া নাম কেটে তিনি হলেন এন্ড্রু কিশোর

218
3613

বিনোদন ডেস্ক : বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ। মা রাজশাহীর বুলনপুর মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মিনু বাড়ৈ। মায়ের কাছেই তার পড়াশোনায় হাতেখড়ি। রাজশাহীতে কেটেছে তার শৈশব-কৈশোর ও যৌবনকাল।

মা মিনু ছিলেন সংগীত অনুরাগী মানুষ। তার প্রিয় শিল্পী কিশোর কুমার। সেই শিল্পীর নামে নিজের সদ্যোজাত সন্তানের নাম রাখলেন ‘কিশোর’। ধীরে ধীরে ছেলেটি বড় হয়ে উঠলো। মায়ের স্বপ্ন পূরণ করে সে সংগীতাঙ্গনেই পা রাখলো। তারপর একদিন স্বমহিমায় উজ্জ্বল হয়ে সেই ছেলে তার দেশে কিশোর কুমারের মতোই বিখ্যাত ও কিংবদন্তি হয়ে উঠলো।

তিনি আর কেউ নন, সদ্য প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। যার সংগীতে প্রথম পাঠ শুরু রাজশাহীর আবদুল আজিজ বাচ্চুর কাছে। সত্তর দশকের শেষদিকে প্লেব্যাকের জগতে পা রাখার পর থেকে বাংলা, হিন্দিসহ বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন ভালোবাসার নন্দিত সিংহাসনে।

তার সার্টিফিকেট নাম কিন্তু এন্ড্রু কিশোর ছিলো না। সেটি ছিলো এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। গান করতে এসে বাবা-মায়ের দেয়া পারিবারিক সেই নাম কেটে ছেটে নিয়েছিলেন নিজের মতো করে। সেই গল্প এক সাক্ষাতকারে শুনিয়ে গেছেন তিনি নিজেই।

তার ভাষ্যে, যখন ফিল্মে গান শুরু করলাম একদিন দেওয়ান নজরুল নামের একজন পরিচালক বললেন, ‘আচ্ছা এন্ড্রু, তোমার এত বড় একটা নাম। কমার্শিয়ালি কিন্তু এ নামের কোনো ভ্যালু নেই! এই নামটা শুট করতেই তো ১০ রিল ফিল্ম বেশি লাগবে। তাছাড়া পৃথিবীতে অধিকাংশ তারকাদের নাম দুই শব্দের হয়। যেমন এলভিস প্রিসলি, লতা মুঙ্গেশকার, উত্তম কুমার, মোহাম্মদ রফি, কিশোর কুমার সবারই দুই শব্দের নাম। খামোখা তুমি এই চার শব্দের নাম নিয়ে কেন ঘুরছো? লোকে তো মনে রাখতে পারবে না।’

পরিচালকের সেই কথাগুলো এন্ড্রু কিশোরের মনে দাগ কেটেছিলো। তিনি সিদ্ধান্ত নেন নাম ছোট করার। কিন্তু বিপদ ঘটলো চার শব্দের কোন শব্দ ফেলবেন আর কোন শব্দটা রাখবেন সে নিয়ে। ওই সাক্ষাতকারে এ নিয়ে তিনি বলেন, ‘আমি চিন্তায় পড়ে গেলাম। কিশোর যেহেতু মায়ের দেয়া ডাকনাম, সেটা তো রাখতেই হবে। আবার কুমার রাখলে কিশোর কুমারের সঙ্গে মিলে যাবে। ঝামেলা হয়ে যাবে। ক্রিশ্চিয়ানিটির কারণে ‘এন্ড্রু’টাও রাখতেই হবে। তাহলে পৈতৃক ‘বাড়ৈ’ টাইটেলটা ফেলে দিই। এটা ভেবে আমি রাজশাহীতে বাবাকে গিয়ে ব্যাপারটা জানালাম। এ কথা শুনে বাবা খুবই দুঃখ পেলেন। বললেন, ‘বাপদাদার টাইটেলটা ফেলে দিবি?’ আমি বললাম, ‘না বাবা, ফেলে দেওয়ার ব্যাপার না। নিজের প্রফেশনের প্রয়োজনই এটা করতে হবে। সার্টিফিকেটে তো সবই থাকছে।’ সে থেকে কুমার আর বাড়ৈ ফেলে দিয়ে হয়ে গেলাম ‘এন্ড্রু কিশোর’।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে না ফেরার দেশে চলে গেছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। তিনি চলচ্চিত্রের প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন। এজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তাকে হারিয়ে শোকের সাগরে ভাসছে এদেশের সংগীতপ্রেমীরা।

218 COMMENTS

  1. Good daү! I know this is knda off topic hoᴡever , I’d figured I’d ask.

    Ꮃould you be interested in exchanging
    links or maybe guest authoring a blog aгticle or vice-versa?
    Mу website addresses a lot of the same topics as yours and I feeⅼ
    we could greatly benefdit fгom each other.
    If you are interested feel free to send me an email.
    I look forward to hearing frpm you! Excellent bloog by the way! https://www.readysetassist.org/wiki/index.php?title=11_Petunjuk_Buat_Berhasil_Gampang_Mainkan_Poker_Online_Tanpa_Deposit

  2. Good day! I know this is kinda offf topic hоwever ,I’d figuireԀ
    I’d ask. Wouⅼd you be interested in exchɑnging links or mɑybe guest аuthoring a blog article or vice-veгѕa?
    Mу website adɗresses a lot off the same topics as yours and I feel we could greatly benefit from eaⅽh other.
    If youu are interested feel fгee to send me an email.
    I look forwaгd to heaгing from you!Excellent bⅼog by
    the way! https://www.readysetassist.org/wiki/index.php?title=11_Petunjuk_Buat_Berhasil_Gampang_Mainkan_Poker_Online_Tanpa_Deposit

  3. I do not know if it’s just me or if perhaps everybody else experiencing issues with your website.
    It appears like some of the written text on your posts are running off the screen.
    Can somebody else please provide feedback and let me know if this is happening to them
    too? This might be a issue with my web browser because
    I’ve had this happen previously. Many thanks

Comments are closed.