বুড়িগঙ্গায় লঞ্চডুবি : মূল হোতা গ্রেপ্তার

1
345

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে মর্মান্তিক হতাহতের ঘটনার মূল হোতা ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ জুলাই) কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানাবে ব্যাব। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশের সদরঘাট নৌ থানা।

ওই থানার ওসি রেজাউল করিম জানান, এর আগে মামলাটির প্রধান আসামি লঞ্চের মালিক সোয়াদ এবং সুপারভাইজার আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে দুজনেই জেলহাজতে পাঠানো হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যে পাওয়া গেছে, মাস্টারের লঞ্চ চালনায় ত্রুটির কারণেই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছে। ঘটনার সময় মাস্টার আবুল বাশার নাসিরকে চালানোর দায়িত্ব দিয়েছিলেন। মাস্টার আবুল বাশারকে র‌্যাব হস্তান্তর করলে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

1 COMMENT

Comments are closed.