‘জনগণকে রক্ষায় সব পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী’

0
249

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য সব পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে এসব পদক্ষেপ নিচ্ছেন তিনি। শনিবার দিনাজপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ প্রতিমন্ত্রী বলেন, করোনায় ইউরোপ আমেরিকায়ও হাজার হাজার মানুষ মারা গেছে। আমরা দেখেছি কানাডার প্রধানমন্ত্রীকে চোখের পানি ফেলতে। তারাতো উন্নত দেশ। তাদেরতো উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। গবেষণা আছে। গবেষণার জন্য বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করে।

আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, গত দুই তিন মাসে কত ধরনের পদক্ষেপ নিলেন, কত পদক্ষেপ থেকে সরে আসলেন। এর মধ্য দিয়ে বোঝা যায় আমেরিকার প্রশাসন পর্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একদিনের জন্যও কোনো বিভ্রান্তির মধ্যে কেউ দেখে নাই। তিনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে জনগণকে রক্ষা করার পদক্ষেপ নিচ্ছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেকে বলছেন- হাসপাতালের বেড ফাঁকা; কারণটা কী এর কারণ সরকার জনগণের কাছে সঠিকভাবে করোনা সম্পর্কে উপস্থাপন করতে পেরেছে। ফলে জনগণ সচেতন হয়েছে। জনগণ সেভাবে পদক্ষেপ নিয়েছে। তাদের অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।