কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের বেড়িবাঁধে ভাঙন!

3
287

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের বেড়িবাঁধ ভাঙ্গন রোধে কুমারখালী থানা বাঁধ বাজার পুলিশ ক্যাম্প অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

রবিবার রাত অনুমান সাড়ে ৮ টার দিকে কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের চাপড়া গ্রামে (সাবেক ইউপি চেয়ারম্যান নেহেদ আলীর বাড়ির পাশে) বর্ষার কারণে আকস্মিকভাবে গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভাঙ্গন শুরু হয়।

পরে সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় বালুর বস্তা, সিমেন্টের ব্লক, বাঁশের খুঁটি, বাঁশের চাটাই ইত্যাদি দিয়ে উক্ত ভাঙ্গন রোধ করেন ক্যাম্প পুলিশের সদস্যরা।

3 COMMENTS

Comments are closed.