সাহেদের এনআইডি ব্লক

2
242

নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

সোমবার (২০ জুলাই) বিকালে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সচিব বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে ইসির কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণসাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সাহেদের আসল নাম ‘সাহেদ করিম’ হলেও তিনি ‘মোহাম্মদ সাহেদ’ নামে এনআইডি ব্যবহার করছেন।

২০১৯ সালে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এনআইডি সংশোধন করার সময় জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, পাসপোর্টের কপি এবং ‘ও’ লেভেলের সার্টিফিকেট জমা দেন। এনআইডির তথ্য সংশোধনে তার নাম সাহেদ করিম থেকে মোহাম্মদ সাহেদ হয়। অথচ এখন জানা গেছে তিনি এসএসসি পাস।

2 COMMENTS

Comments are closed.