আটক স্ত্রী নদী
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক নৌকা থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়া স্বামী সাব্বিরুল ইসলাম সাব্বিরের (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজের দুদিন পর সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর বহলা গোবিন্দপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মরদেহটি স্থানীয়রা নদীতে ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পরিবার সাব্বিরুল ইসলাম সাব্বিরের মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় স্ত্রী নদীকে ঘটনার দিন আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের দেশওয়ালী পাড়ার সাইফের ছেলে সাব্বির তার স্ত্রী নদীকে নিয়ে কুমারখালীর বাড়াদী গ্রাম থেকে নৌকা যোগে কুষ্টিয়া বড় বাজার খেয়া ঘটের দিকে আসছিল। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটির এক পর্যায়ে স্ত্রী তার স্বামী সাব্বিরকে হঠাৎ ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দেন। মুহূর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যান সাব্বির। এ সময় ওই নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা হতবাক হয়ে যান। পরে খেয়া ঘাটে নৌকা পৌঁছানো মাত্র স্ত্রী নদী নৌকা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পরে পুলিশ তাকে আটক করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে নদীতে নেমে সাব্বিরকে খোঁজার চেষ্টা করে। তাকে খুঁজে পাওয়া না গেলে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সঞ্জয় কুন্ডু বলেন, সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী নদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









Appreciation to my father who stated to me regarding this website, this web site is in fact amazing.|
Greetings! Very helpful advice within this post! It is the little changes which will make the largest changes. Thanks a lot for sharing!|
naltrexone cost goodrx https://naltrexoneonline.confrancisyalgomas.com/
is amoxicillin sold over counter https://amoxycillin1st.com/
cheap viagra online pharmacy http://droga5.net/
buy azithromycin 500mg https://azithromycinx250.com/
Comments are closed.