জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : অসহায় মানুষের সেবায় এলাকাজুড়ে ইতোমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন জোনাকির আলো। সেই ধারাবাহিকতায় এবার সবুজকে বাঁচাতে অর্ধ শতাধিক গাছ লাগিয়েছে সংগঠনটি। এ কর্মসূচিতে সহায়তা করেছে ইয়ুথ পাওয়ার কমিউনিটি নামের আরেকটি স্বেচ্ছাসেবি সংগঠন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভেষজ গাছ লাগানো হয়। আর এ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
জানা গেছে, মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হিজলাকর আবাসন প্রকল্পের খালি জমিতে ভেষজ গাছ রোপণ করা হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন জোনাকির আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আহসান মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন।
সাধারণ সম্পাদক আল-মামুন আহসান বলেন, জোনাকির আলো সারা খোকসায় ছড়িয়ে দিতে চাই। আর বর্তমান করোনা মহামারিতে পরিবেশ বিপর্যয়ের কথা আমরা ভুলেই গেছি। পরিবেশ বাঁচানোর আন্দোলন হিসেবে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আসন্ন ইদুল আযহা উপলক্ষেও আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইয়ুথ পাওয়ার কমিউনিটির সভাপতি আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য মাজেদুল ইসলাম, মহিলা সহসম্পাদিকা শামীমা রুমাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।










I loved as much as you’ll receive carried out right here.
The sketch is tasteful, your authored subject matter stylish.
nonetheless, you command get got an shakiness over that you wish be delivering the following.
unwell unquestionably come more formerly again as exactly
the same nearly very often inside case you shield this hike.
adreamoftrains web hosting
Having read this I thought it was really informative.
I appreciate you spending some time and energy to put this article together.
I once again find myself personally spending a significant
amount of time both reading and leaving comments. But so what, it was still worth it!
Every weekend i used to pay a visit this website, because i wish for enjoyment, since this this web page
conations actually fastidious funny stuff too.
Comments are closed.