পুলিশের তিন স্তরের নিরাপত্তা ভোলার পশুর হাটে

6
244

জেলা প্রতিনিধি, ভোলা : আসন্ন ইদুল আযহা উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলার ৯৩ টি হাটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলার পরানগঞ্জ বাজের পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

সময় তিনি পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতা স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে পশু ক্রয় বিক্রয় করার জন্য অনুরোধ জানায়। এর আগে তিনি গরুর হাটের ইজারাদারদের সাথে সভা করে তাদের স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় বিক্রয় করা হাট পরিচালনা করার নির্দেশ দেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পশুর হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিগত বছর থেকে এবছর পশুর হাটের সংখ্যা বাড়িয়ে ৯৩ টি করা হয়েছে। যাতে পশুর হাট গুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে পশু ক্রয় বিক্রয় করা যেতে পারে।পাশাপাশি প্রতিটি হাটে ৩ স্তর ভিত্তিতে পোশাকি পুলিশ,সাদা পোশাকে পুলিশের পাশাপাশি টহল পুলিশ কাজ করছে। যাতে নিরাপত্তা সহকারে প্রতিটি হাটে ক্রয় বিক্রয় করতে পারে। হাটে এসে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় কেউ যেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির স্কীকার না হয় আমরা এই বিষয়ে নিরাপত্তা দিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

এছাড়া হাট গুলোতে জাল টাকার দৌড়ত্ম না থাকে তার জন্য ব্যাংকের সাথে সমন্বয় রেখে পুলিশের পক্ষ থেকে ৩৭ টি জাল টাকার মিশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও ব্যাংক গুলোও জাল টাকা সনাক্ত করার জন্য কাজ করবে। পশুর হাট কেন্দ্রিক কোন অপরাধের খবর এখনও আসেনি। আসা মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান পুলিশ সুপার। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এরই মধ্যে প্রতিটি পশুর হাটে পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। যারা স্বাস্থ্য বিধি নিষেধ মানবে না তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

6 COMMENTS

Comments are closed.