জেলা প্রতিনিধি, রাজবাাড়ী : দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকসহ ৩ জনের নামে মানহানির মামলা করা হয়েছে। পত্রিকার সম্পাদক, নিজস্ব প্রতিবেদক ও প্রকাশকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের পক্ষে মিজানুর রহমান মজনু মামলাটি দায়ের করেন।
বুধবার (২৯ জুলাই) রাজবাড়ী দুই নম্বর আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক শুধাংশু শেখর রায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।
জিল্লুল হাকিম রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি। তাঁর বাড়ি পাংশা উপজেলা শহরের পারনারায়নপুর গ্রামে। অপরদিকে মিজানুর রহমান কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মামলায় দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফকে এক নম্বর, সম্পাদক অমিত হাবিবকে দুই নম্বর ও প্রকাশক মাহির আলী খান রাতুলকে তিন নম্বর বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী বারের জ্যেষ্ঠ আইনজীবী গনেশ নারায়ণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ‘রাজবাড়ীতে এমপি জিল্লুলের ভয়ে এলাকা ছাড়া আওয়ামীলীগের নেতা’ শিরোনামে সংবাদ ছাপা হয় দেশ রূপান্তর পত্রিকায়। প্রকাশিত সংবাদের সংবাদের কারণে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে মর্মে মামলা করা হয়।
বাদী সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ও শারীরিক কারণে এই মামলা বাদীর পক্ষে রুজু ও পরিচালনা করার জন্য মো. মিজানুর রহমানকে আমমোক্তার নিযুক্ত করা হয়েছে।










Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
Like!! Thank you for publishing this awesome article.
A big thank you for your article.
I learn something new and challenging on blogs I stumbleupon everyday.
Hi there, after reading this amazing paragraph i am as well delighted to share my knowledge here with friends.
If you would like to obtain a great deal from this post then you have
to apply these strategies to your won web site.
Comments are closed.