আন্তর্জাতিক ডেস্ক : ভারতের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া আরও একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ সেই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানি ও বেশকিছু গুরুতরভাবে আহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, রবিবার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে দুর্ঘটনাটি ঘটে। শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।
দিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছিল।










Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
Thanks so much for the blog post.
A big thank you for your article.
I am regular visitor, how are you everybody? This article posted at this web site is in fact pleasant.
I used to be able to find good info from your blog posts.
Hey! Someone in my Facebook group shared this website with us so I came to check it out.
I’m definitely enjoying the information. I’m bookmarking and
will be tweeting this to my followers! Outstanding blog and outstanding design and style.
Comments are closed.