দীর্ঘ বিরতির পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

547
3496

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় দীর্ঘ ২১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে গতকাল বুধবার সকাল ৯টার দিক থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া ভালো হওয়ায় আজ সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নদী উত্তাল থাকায় গতকাল সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বর্তমানে এ রুটে ১৮টি লঞ্চ চলাচল করছে।

এদিকে স্বাভাবিক রয়েছে এ রুটে ফেরি চলাচল। তবে তীব্র স্রোতে নদী পারাপারে কিছুটা ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

547 COMMENTS

Comments are closed.