জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে দিবালোকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সরকার দলীয় সাংসদ এ্যাড. আ. কা. ম সারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) হত্যা করেছে মজিবর রহমান নামে এক ব্যক্তি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর ঘোষপাড়া মোড়ে তাকে হত্যার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালে নিজ বাড়ির পার্শ্ববতী ইসলামপুর ঘোষপাড়া মোড়ে পদ্মা নদীর ধারে হাসিনুর রহমান মাছ ক্রয় করতে গেলে মজিবর রহমান পেছন দিক থেকে অতর্কিত হামলা চালিয়ে হাসিনুর রহমানকে ধারাল হাসুয়া দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এসময় হাসিনুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে সকাল সোয়া ৯টায় সে মারা যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ইসলামপুর ঘোষপাড়া মোড়ে অভিযান চালিয়ে ঘাতক মজিবর রহমানকে আটক করেছে। সে ইসলামপুর ঘোষপাড়া এলাকার মৃত মতালি মিস্ত্রির ছেলে।
২০১৯ সালের কোরবানীর ঈদের সন্ধ্যায় ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় মজিবর রহমানের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেনকে সহপাঠীরা ছুরিকাঘাত করে হত্যা করে। এমপি’র ভাই হাসিনুর রহমান হত্যাকারীদের পক্ষ নিলে বিচার না পেয়ে প্রতিশোধ নিতে মজিবর রহমান এ হত্যাকান্ড ঘটায় করে বলে স্থানীয়রা জানায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।










It’s not my first time to visit this web site, i am browsing this web site dailly and obtain good facts from here daily.
Great article. I’m facing a few of these issues as well..
I love it! So I bought 4!
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
I like the valuable information you provide in your articles.
Thank you ever so for you article post.
I always spent my half an hour to read this web site’s articles or reviews daily along with a mug of coffee.
bookmarked!!, I like your blog!
Comments are closed.