নতুন করোনা শনাক্ত ২৫৮২, মৃত্যু ৩৫

180
3832

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ লাখ ৬১ হাজার ৬৬৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৮২ লাখ ৯ হাজার ৭৪৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জন।

180 COMMENTS

Comments are closed.