নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
তিনি জানান শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজ নিতে যাবেন মন্ত্রী।
এদিকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে ইতোমধ্যে এক শিশু ও মুয়াজ্জিনসহ ১১ জন মারা গেছেন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।










I really like reading through a post that will make men and
women think. Also, many thanks for allowing me to comment!
Its like you read my mind! You seem to know so much about this,
like you wrote the book in it or something. I think that you could do with a few pics to drive the message home a bit, but instead
of that, this is magnificent blog. A great read.
I will definitely be back.
Incredible points. Solid arguments. Keep up the great effort.
Hello! I’ve been reading your weblog for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from
Austin Texas! Just wanted to tell you keep up the fantastic job!
Comments are closed.