বেগমগঞ্জের লোমহর্ষক ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে

321
3534

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জের লোমহর্ষক ঘটনা সমস্ত জাতি ও বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু নোয়াখালীর ঘটনাই নয় গত কয়েকমাসে ধর্ষণের মচ্ছব শুরু হয়েছে। নারীর শ্লীলতাহানী, নারীর ওপর নির্যাতন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে এই দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়েছে। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে এই সরকারের ব্যর্থতা আড়াল করতে তারা বিভিন্ন দিকে মানুষের চোখ ডায়ভাট করছে। আমরা বারবার সরকারকে বলেছি কিন্তু সরকার কোনো কথায় কান দেননি। কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবীব-উন-নবী খান সোহেল প্রমুখ।

321 COMMENTS

  1. Needed to put you one very little remark so as to say thanks a lot over again about the stunning concepts you’ve shown on this page. It’s really extremely generous of you to convey easily what exactly a lot of folks would have sold as an electronic book to generate some dough on their own, particularly seeing that you could possibly have done it in the event you wanted. Those basics in addition acted to provide a great way to be aware that other people online have the identical desire like my own to find out a great deal more on the subject of this condition. I’m certain there are a lot more pleasurable occasions in the future for many who view your site.

Comments are closed.