চলে গেলেন বিতর্কিত দেওয়ানবাগী পীর

37
3821

নিজস্ব প্রতিবেদক : স্ট্রোক করে রাজধানীর আরামবাগে পীর দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ আরামবাগে নেওয়া হয়েছে।

দেওয়ানবাগীর পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন দেওয়ানবাগী। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। আর মায়ের নাম সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন তিনি। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

একপর্যায়ে সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা করেন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন। পরে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করছেন দেওয়ানবাগী।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে তিনি ইসলামী শরীয়তবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন।

37 COMMENTS

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add
    to my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time and
    was hoping maybe you would have some experience with something
    like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new
    updates.

Comments are closed.