আলিপেসহ চীনের ৮ অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

18
7159
June 30, 2016 - Washington, District of Columbia, United States of America - United States President Barack Obama makes a statement before signing two bills, S. 337 the ''FOIA Improvement Act of 2016'' and S. 2328 the ''Puerto Rico Oversight, Management, and Economic Stability Act,'' in the Oval Office of the White House in Washington, D.C. on June 30, 2016..Credit: TJ Kirkpatrick / Pool via CNP (Credit Image: © Tj Kirkpatrick/CNP via ZUMA Wire)

আন্তর্জাতিক ডেস্ক : আলিপে ও উইচ্যাট পেসহ চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত ৮টি বড় বড় মোবাইল অ্যাপ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই সফটওয়্যার অ্যাপ দিয়ে লেনদেন নিষিদ্ধের একটি নির্বাহী আদেশে ট্রাস্প নিজেই স্বাক্ষর করেছেন।

আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যারা চীনা সংশ্লিষ্ট সফটওয়্যার অ্যাপ নিয়ন্ত্রণ ও বিকশিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও নিষিদ্ধের তালিকায় রয়েছে ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট, ডব্লিউপিএস অফিসের মতো বহুল ব্যবহৃত অ্যাপগুলো।

যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপগুলোর ব্যবহার নিষিদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। তার শঙ্কা, এগুলো ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং কনট্রাক্টরদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে।

আগামী ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে এই আদেশ কার্যকর হবে। তবে ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে।

এ দিকে চীনা অ্যাপ নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে চীনা সংস্থা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আদালত জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অ্যাপগুলোর ডাউনলোড প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেশটির প্রশাসনের ধারণা, এই অ্যাপ ব্যবহার করা প্রায় ১ কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ করে তুলেছেন।

18 COMMENTS

Comments are closed.