বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিকের ওপর গুলি ছুড়ল বিএসএফ

10
145

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাংলাদেশি ভেবে মিলন মিয়া (২৬) নামের এক ভারতীয় নাগরিকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে জেলার নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে।

আহত মিলন কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে।

আহত মিলন মিয়া বলেন, আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে বাংলাদেশের ভেতরে আসি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছেন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া গেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

10 COMMENTS

  1. Plese let me know if you’re looking for a writer for your site.
    You have sone really great posts andd I think I would be a good asset.
    If you ever want to take some of thee load off, I’d really like to write soke content for you blog in exchange for a link back to mine.
    Please send me an e-mail if interested. Kudos!

    https://onanadiete.ru/alpha-numeric-reasoning-questions-and-answers-pdf.pdf
    alpha numeric reasoming questions aand answers pdf
    alpha numeric reasoning questions and answers pdf https://onanadiete.ru/alpha-numeric-reasoning-questions-and-answers-pdf.pdf

  2. Please let me know if you’re looking for a writer for your
    site. You have some really great poksts and I think I
    would be a good asset. If you ever want to take some of the load off,
    I’d really like to write some content for yyour blog in exchange for a link back
    to mine. Please send me an e-mail if interested. Kudos!

    https://onanadiete.ru/alpha-numeric-reasoning-questions-and-answers-pdf.pdf
    alpha numdric reasoning questions and answers pdf
    alpha numeric reasoning questions and answers pdf https://onanadiete.ru/alpha-numeric-reasoning-questions-and-answers-pdf.pdf

  3. Hello there, I found your blog by way of Google at the same time as searching for a similar topic, your
    site got here up, it seems to be good. I’ve bookmarked it in my google bookmarks.

    Hello there, just was aware of your weblog thru Google, and found that it’s truly informative.

    I am gonna watch out for brussels. I’ll be grateful should
    you proceed this in future. Lots of other people
    will probably be benefited out of your writing.
    Cheers!

Comments are closed.