বিশ্বশান্তি পরিষদের সেক্রেটারি-জেনারেল রমেশ চন্দ্র কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদক পরিয়ে দেওয়ার মুহুর্ত (ছবি: ইন্টারনেট)
অনুসন্ধান নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হওয়ার ৪৬তম বার্ষিকী আজ (১০ অক্টোবর)।
১৯৭২ সালের আজকের এ দিনে ফিনল্যান্ডের হেলসিংকিতে বিশ্বশান্তি পরিষদ এক ইশতেহারে বঙ্গবন্ধুকে শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত করা হয়।
পরের বছর অর্থাৎ ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় এশীয় শান্তি সম্মেলন। সেদিন বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বাঙালি জাতির জনক, আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার মুক্তিকামি মানুষের মহান নেতা এবং গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনের পুরোধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়।
এ দিন বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন বিশ্বশান্তি পরিষদের সেক্রেটারি-জেনারেল রমেশ চন্দ্র।








