উত্তরখানে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

0
441

ছবি : বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল (২৭)। তিনি ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন বলে ঢামেক সূত্র জানায়।

এ ঘটনায় একই পরিবারের ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজু (২৫) ৬ শতাংশ, আবদুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তারাও ঢামেকে চিকিৎসাধীন। আহতদের বাড়ি পাবনার চাটমোহর, ভাঙ্গুরা ও গোবিন্দপুর এলাকায় বলে জানা গেছে।

এর আগে শনিবার (১৩ অক্টোবর) ভোর চারটার দিকে উত্তরার উত্তরখানে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের অগ্নিকাণ্ডে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।