লকডাউন আতঙ্কে মোটরসাইকেলে ২৬০০ কিমি পাড়ি

23
416

করনা সংক্রমণ ও লকডাউনের আতঙ্কে মোটরসাইকেলে করে ২৫০০ কিলোমিটার পাড়ি দিলেন এক কিশোর। এই দীর্ঘ পথ পাড়ি দিতে তার সময় লেগেছে পাঁচদিন।

১৯ বছর বয়সী এই কিশোরের নাম ইন্দ্ররূপ গোস্বামী। তিনি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ছাত্র। পাঞ্জাবের জালন্ধর থেকে রওনা দিয়ে তিনি ভারতের আসামের শিলচরের বাড়িতে ফেরেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে করোনার সংক্রমণ বাড়ায় ইন্দ্ররূপ গোস্বামীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস চালুর পরিকল্পনা বাতিল করে। গতবছরের লকডাউনে সমস্যার কথা মনে করে তিনি বাস বা বিমানে বাড়ি ফেরার সিদ্ধান্ত বাতিল করে।

সবশেষ সোমবার সকালে জালন্ধর থেকে মোটরসাইকেলে করেই রওনা দেন। দীর্ঘ ২৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে শুক্রবার রাতে শিলচরের বাড়িতে ফেরেন।

ইন্দ্ররূপ গোস্বামী জানান, গত বছর থেকে অনেক স্বচ্ছন্দে এসেছি। প্রতিদিন সড়কে মোটরসাইকেল ৫০০-৬০০ কিলোমিটার চালিয়েছি। রাতে হোটেলে থেকেছি। সমস্যা হয়নি। পাঁচ দিনে বাড়িতে এসে পৌঁছেছি।

23 COMMENTS

Comments are closed.