সরকার দিচ্ছে ফ্রি, টাকা হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য

21
543

গরীব অসহায়দের মাঝে বিতরণের জন্য বিভিন্ন ভাতা, কার্ড, ঘর দিচ্ছে সরকার। আর এগুলো পাইয়ে দিতে অর্থ হাতিয়ে নিচ্ছেন ফরিদপুরের মধুখালীর এক ইউপি সদস্য।

জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আদর আলী শেখের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত বিনামূল্যের ঘর, বয়স্কভাতা, রেশন কার্ড, বিধবা ভাতা দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এভাবে তিনি ২০টি দুস্থ পরিবার থেকে প্রায় ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়।

তবে টাকা নেয়ার দীর্ঘদিনেও কোনো কিছু দিতে না পারায় ওই মেম্বারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর নওপাড়া গ্রামের আমেনা বেগম, নাজনীন বেগম, চম্পা বেগম, বকুল শেখ, আছিয়া বেগম, মো. আমজেদ খান, মনিরুল খান, মো. শফিকুল শেখ, মো. রোমান শেখ, হযরত আলী, ছিরু, আসমত ও কালামের মায়ের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা, নওপাড়া গ্রামের ফাইসা বেগম, রুপা বেগম, মো. সেকেন মোল্যা, শুকুরন, রোজিনা, মো. হারুন মোল্যা, চান্নুর কাছ থেকে ৩১ হাজার ২০০ টাকা এবং লাউজানা গ্রামের সালমা বেগমের কাছ থেকে দুই হাজার ৩০০ টাকা হাতিয়ে নিয়েছেন ওই মেম্বার।

এ বিষয়ে ইউপি সদস্য মো. আদর আলী শেখকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।

এ অভিযোগের ব্যাপারে গাজনা ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, আমি এখনো অভিযোগের কপি হাতে পাইনি। কপি পেলে দ্রুত তদন্ত করে ইউএনওর কাছে তদন্ত রিপোর্ট জমা দেব।

মধুখালী ইউএনও মো. মোস্তফা মনোয়ার বলেন, অভিযোগ পেয়ে ইউপি চেযারম্যানকে বলেছি দ্রুত তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য।

21 COMMENTS

  1. Slot Online 9999 เว็บทำเพลงสล็อตออนไลน์ สมาชิกใหม่ ในที่คุณลักษณะไม่ใหม่ยอม เพื่อเตรียมตำหนิยังมีชีวิตอยู่
    เว็บพนันควรจะวางใจพร้อมด้วยกอบด้วยคุณค่า เพราะว่าจับมือและ ฝ่ายเกมสล็อตดีเยี่ยม
    เรียบร้อยชี้นำสิ้นสุดสล็อตถลายไม่ยาก มาหายื่นให้แกได้มาเลือกคัดสำแดงกีดกันตรวจนับ ร้อย เว็บสล็อต จัดหามาสตางค์นัก เปล่าคอรัปชั่น สมัครเล่นสล็อต ทูเดย์
    เรามีโปรโมชั่นถลกเว็บนวชาต วานทรัพย์สินขั้นต่ำ ยอมรับเงินโบนัสสล็อตฟรีเครดิต
    ร้อย ตีน กลับคืนจอมสิ้นลม แชร์สหาย คล้องทรัพย์สินทวีคูณ เป็นได้ ทดสอบ slot ได้รับฟรีๆไม่เสียเงินเสียทอง พร้อมเว็บโจ้ สล็อต แขนกะเกณฑ์ สวยตกขอบ 2021 ทำเพลงสบาย จ่ายทรัพย์สมบัติแน่นอน พร้อมมูลอัพเดทเกมมาสู่หยกๆทุกสัปดาห์

Comments are closed.