টাঙ্গাইলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সভাপতি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

1
543

ছবি : সংগৃহীত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হন। রবিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

শরিফ পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে র‌্যাবের একটি টিম দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় পৌছালে র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থী নেতারা গুলি ছুড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হলে বাকী নেতারা পালিয়ে যায়। পরে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমান্ডার রবিউল ইসলাম আরও বলেন, এ ঘটনায় র‌্যাব সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

1 COMMENT

Comments are closed.