আচরণবিধি ভঙ্গের অভিযোগ জয়াসুরিয়ার বিরুদ্ধে! হতে পারে কঠিন শাস্তি

0
448

জয়াসুরিয়া (ছবি : ইন্টারনেট)

স্পোর্টস ডেস্ক : আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধে। শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান নির্বাচক থাকাকালীন সময়ে আইসিসির এক তদন্তে অসহযোগীতা করায় এ অভিযোগ আনা হয়েছে। যার কারণে কড়া শাস্তি হতে পারে তার।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) তদন্তে অসহযোগিতা করার দায়ে ২.৪.৬ ও ২.৪.৭ ধারা অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে ‘মাতারা হ্যারিকেন’ খ্যাত এই ব্যাটসম্যানকে। দুই সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতেও বলা হয়েছে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে। সোমবার বিষ্ফোরক এই উদ্বোধনী ব্যাটসম্যানকে নোটিস দিয়েছে আইসিসি।

২০০২ সালে নটিংহ্যামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাসের ও জয়াসুরিয়া

তবে, মজার ব্যাপার হচ্ছে ‘মাতারা হ্যারিকেন’ খ্যাত এই ব্যাটসম্যানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ঘটনাটি আরও বিতর্কে ফেলে দিয়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন।

স্কাই স্পোর্টসকে নাসের বলেন, ‘বড় ঘটনা এটি। কারণ ক্রিকেট বিশ্বে জয়সুরিয়া অনেক বড় তারকা। হ্যাঁ, এই ঘটনার জের অনেক দূর গড়াবে, আরও নাম কিন্তু এবার বেরিয়ে আসবে। এ তো স্রেফ শুরু। এতদিন আইসিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, বড় নামকে এড়িয়ে গিয়ে ছোট নামের পেছনে ছোটে তারা। এবার ছবিটা বদলেছে। জয়সুরিয়ার চেয়ে বড় নাম কমই আছে।’