গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের আমীরসহ আটক ৫

25
144

জয়পুরহাটের কালাই উপজেলায় গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের আমীরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৪), সমাজসেবা সম্পাদক এবং কালাই টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম (৪৭), কালাই পৌর জামায়াতে ইসলামীর আমীর মোজাফফর হোসেন (৪৭)।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বুধবার (২ জুন) রাতে কালাই উপজেলা পাড়ার জামায়াত ইসলামীর আমীর মুনসুর রহমানের বাড়িতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের আটক করা হয়।। পুলিশের ধারণা তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

25 COMMENTS

Comments are closed.