ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে শাহিনূর রহমান (২৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (০৬ জুন) সকালে উপজেলার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহিন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের কলা বাগানে শাহিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। শাহিন গ্রিল মেকানিকের কাজ করতেন। ধারণা করা হচ্ছে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে রাস্তার পাশে কলা বাগানে শ্বাসরোধ করে হত্যা করে। শক্ত কোনো কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে শাহিনকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।










I always used to read paragraph in news papers but now as I am a user of net thus from now I am using net for posts, thanks to web.
I like the valuable info you provide in your articles.
I’ll bookmark your blog and check again here regularly.
I am quite sure I will learn many new stuff right here!
Good luck for the next!
What’s up, all is going nicely here and ofcourse every one is sharing data, that’s truly good, keep
up writing.
It’s wonderful that you are getting thoughts from this paragraph
as well as from our dialogue made here.
Comments are closed.