শেখ রাসেলের জন্মদিন আজ

0
546

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কনিষ্ঠ পুত্র শেখ রাসেল (ছবি: সংগৃহীত)

অনুসন্ধান নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ (১৮ অক্টোবর) ৫৪তম জন্মদিন। ১৯৬৪ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে তার জন্ম হয়।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সকাল ৮ টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এছাড়াও এইদিন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করছে যুবলীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশের সকল শাখা সংগঠনসমূহকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে নির্মমভাবে হত্যার সময় ঘৃণ্য সে শত্রুদের হাত থেকে রেহাই পাননি ছোট্ট রাসেলও। তখন তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।