কুষ্টিয়ার সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ইন্তেকাল

7
128

কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান আজ সকাল ৯ টার দিকে মৃত্যু বরন করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া জেলার সকলের প্রানপ্রিয় নেতা মরহুম আবুল হোসেন তরুণ এর সুযোগ্য সন্তান গোলাম মোর্শেদ পিটার মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি তিন কন্যা ও চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বাদ আসর বটিকামারা ভাঙ্গা মসজিদের পাশে মোশারফের ধানের চাতালে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

7 COMMENTS

Comments are closed.