কুষ্টিয়ার বিয়ের দুইমাসের মাথায় বাথরুমে গৃহবধূ’র লাশ

8
149

কুষ্টিয়ার কুমারখালীতে বাথরুম থেকে এক গৃহবুধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম লাখি খাতুন (১৯)। তিনি ওই এলাকার ফ্রিজ মিস্ত্রী আশরাফুল (৩০) এর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দুইমাস চার দিন আগে লাখির সাথে চাপড়া ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুল হাই এর ছেলে আশরাফুলের পারিবারিক ভাবে বিয়ে হয়। লাখি একই ইউনিয়নের চর চাপড়া গ্রামের আসাদুলের মেয়ে। তাদের পরিবারে কোন অশান্তি ছিলনা।

আজ (মঙ্গলবার) সকালে বাসার কাজ শেষে ৬ টা ৪০ মিনিটের দিকে ছোট টুল নিয়ে বাথরুমে যায়। বাথরুমে প্রবেশের অনেকটা সময় পার হলেও আর বের হয়না লাখি। এরপর পরিবারের লোকজন স্বামী আশরাফুলকে খবর দেয়। খবর পেয়ে আশরাফুল বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এবিষয়ে নিহতের স্বামী আশরাফুল বলেন, দুইমাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় আমাদের। বিয়ের পর থেকে কোন ঝামেলা ছিলনা সংসারে। খুব ভাল যাচ্ছিল আমাদের। আজ সকালে বাসার লোকজন বলল লাখি বাথরুমে ঢুকে আর বের হচ্ছেনা। এরপর বাথরুমের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করেও বাথরুম না খোলায় দরজায় লাথি মারি। দরজা ভেঙে ভিতরে দেখি ডাবের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে লাখি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাথরুম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

8 COMMENTS

Comments are closed.