গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

9
107

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় জার্সি নিট ফ্যাশন নামের একটি পোশাক টিনশেড কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়েছে। আগুনে কাপড় ও কারখানার মেশিন পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

9 COMMENTS

Comments are closed.