আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

0
445

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানীয় স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আইয়ুব বাচ্চুর পারিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।