“রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে। সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করে তা সমাধানের কথা বলা হয়েছে। রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে টেকসই প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ আহ্বান জানিয়েছে।’’
জাতিসংঘের বাংলাদেশ মিশন আয়োজিত ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি: সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা’শীর্ষক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল আলোচনায় মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ, কানাডা, সৌদি আরব ও তুরস্ক স্থায়ী মিশন এবং আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’যৌথভাবে ভার্চুয়াল এই ইভেন্টটির আয়োজন করে। বাংলাদেশ আয়োজিত ইভেন্টটির সহ-আয়োজক ছিল জাতিসংঘে নিযুক্ত কানাডা, সৌদি আরব ও তুরস্ক স্থায়ী মিশন এবং আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’।
ইভেন্টটিতে পররাষ্ট্রমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং উদ্বোধনী বক্তা হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভলকান বজকির তার সাম্প্রতিক কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি বব রে, তুরস্কের স্থায়ী প্রতিনিধি ফেরিদূন হাদি সিনির লইয়োগো, জাতিসংঘের জেনোসাইড প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু নেডিরিটু, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র্যা পোর্টিয়ার টম অ্যানড্রিউজ্, জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের উপ-স্থায়ী প্রতিনিধি এবং রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ও উইমেন পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ওয়াই ওয়াই নু। প্যানেল আলোচনাপর্বটির সঞ্চালনা করেন গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট এর নির্বাহী পরিচালক ড. সায়মন অ্যাডাম।
ভাষানচরে রোহিঙ্গাদের জন্য নব্যসৃষ্ট আবাসন সুবিধার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গদের জন্য সৃষ্ট নতুন এই আবাসন ব্যবস্থা জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীরা যথাযথভাবে পরিদর্শন ও মূল্যায়ন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখানে তাদের রোহিঙ্গা বিষয়ক কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিলসহ আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুটি সর্বদা সচল রাখতে অব্যাহত যে সকল প্রচেষ্টা গ্রহণ করেছে তা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সমস্যার সমাধানে অনতিবিলম্বে ও জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করবে যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজভূমিতে নিরাপদে, নিরাপত্তার সাথে ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে পারে।
আলোচকরা রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মানবীয় উদারতার ভূয়সী প্রশংসা করেন। জাতিসংঘ সদস্যরাষ্ট্র, সিভিল সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী ভার্চুয়াল এ সভায় অংশগ্রহণ করেন।
এদিকে বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) ভলকান বজকির এর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। আলোচনায় রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ এর টিকা সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে। মিয়ানমার বিষয়ক বিশেষ সেশন আহ্বান করার জন্য পিজিএ-কে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। কোভিড-১৯ এর ভ্যাকসিনকে গ্লোবাল পাবলিক গুড হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে সকলের অধিকার নিশ্চিতে তাঁর অফিসকে ব্যবহার করার জন্য অনুরোধ জানান।










comment1, where to buy atenolol, kku, how to buy propranolol, 8(, how to buy intagra, 8P, buy sucralfate, 12052, where can i buy ranexa, 32915, buy permethrin online, yuch, buy isoptin sr online, >:), buy emsam, >:-OO, purchase cyclophosphamide, 91675, where to buy aspirin caffeine, 302, sale gemfibrozil, >:PPP, how to buy premarin, bcrx, sale bisacodyl, pgg, buy digoxin, :(((, purchase naprelan, %[[[, where to buy orlistat, :OO, sale raloxifene, 528301, buy luvox, 634, how to buy terazosin hydrochloride, bduvvg, where to buy phenytoin, wcua,
Hi, I believe your website might be having internet browser compatibility
issues. Whenever I look at your site in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping issues.
I just wanted to provide you with a quick heads up!
Besides that, fantastic site!
Hi there mates, fastidious post and good urging commented at this place, I
am in fact enjoying by these.
Have you ever considered about adding a little bit more than just your articles?
I mean, what you say is valuable and everything.
Nevertheless just imagine if you added some great images
or video clips to give your posts more, “pop”!
Your content is excellent but with images and videos, this blog could
definitely be one of the very best in its niche. Superb blog!
It’s a shame you don’t have a donate button! I’d most
certainly donate to this superb blog! I guess for now i’ll settle for book-marking and
adding your RSS feed to my Goole account. I look forward to neww updates and will share this website with my Facebook group.
Talk soon!
Comments are closed.