ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন রদবদল চুক্তি বাতিল করল ফিলিস্তিন

27
230

ইসরায়েলের সঙ্গে করা ‘ভ্যাকসিন সোয়াপ’ চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। প্রাথমিকভাবে ফিলিস্তিনে পাঠানো ফাইজারের টিকার মেয়াদ প্রায় শেষদিকে হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শুক্রবার এ বিষয়ে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-খলিফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে দেশটির অন্যতম মুখপাত্র ইব্রাহিম মেলহেম বলেন, ‘আজ সন্ধ্যায় ইসরায়েল থেকে পাওয়া ফাইজার ভ্যাকসিনের প্রথম চালানগুলো পরীক্ষা করে দেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখান থেকে এটা স্পষ্ট যে, হাতে আসা ৯০ হাজার ডোজ টিকা চুক্তিপত্রের শর্ত পূরণ করেনি। সে কারণে প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিতায়হের নির্দেশ অনুযায়ী ভ্যাকসিন বদলের চুক্তি বাতিল করা হচ্ছে এবং ইসরায়েল থেকে আসা ভ্যাকসিনগুলো ফেরত দেয়া হচ্ছে।’
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি অনুযায়ী ফিলিস্তিনকে ১৪ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ছিল ইসরায়েলের। বিনিময়ে এই বছরের শেষদিকে একই পরিমাণ ডোজ ইসরায়েলকে ফেরত দিতে হতো ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিনে প্রথম চালানে পাঠানো ৯০ হাজার টিকার মেয়াদ প্রায় শেষ দিকে হওয়ায় চুক্তিটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ‘তারা আমাদের বলেছিল মেয়াদ শেষ হওয়ার তারিখটি জুলাই বা আগস্টে। এটি হলে আমরা টিকাগুলো ব্যবহারের সময় পেতাম কিন্তু দেখা গেল জুনেই এগুলোর মেয়াদ শেষ হচ্ছে। এগুলি ব্যবহারের পর্যাপ্ত সময় নেই, তাই আমরা সেগুলি প্রত্যাখ্যান করেছি।’

27 COMMENTS

  1. I do not know if it’s just me or if perhaps everybody else encountering issues with your website.

    It appears as if some of the text on your content are running off the screen. Can someone else please comment and
    let me know if this is happening to them too?
    This may be a problem with my internet browser because I’ve had this happen previously.
    Many thanks

Comments are closed.