বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কুরআনের পাণ্ডুলিপি এখন তুরস্কে

0
460

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কুরআনের পাণ্ডুলিপি। (ছবিসূত্র : ইয়েনিসাফাক)

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদের সবচেয়ে ক্ষুদ্রতম পাণ্ডুলিপির প্রদর্শনী চলছে। যা মাইক্রোস্কোপ ছাড়া পড়া একেবারেই অসম্ভব। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ কুরআন প্রদর্শনীর বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনিসাফাক।

উক্ত প্রতিবেদনে ইয়েনিসাফাক জানায়, এদিন দেশটির আয়োডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায় প্রথমবারের মতো এ ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়।

সেখানে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কুরআনসহ আরও অসংখ্য শিল্পকর্ম প্রদর্শিত হয়, যা খোলা চোখে দেখা প্রায় অসম্ভব।

প্রতিবেদনে আরও বর্ণিত আছে, কর্কমাজ বিশ্বের শ্রেষ্ঠ তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের মধ্যে একজন। এক সেন্টিমিটার পরিমাপের এই কুরআন মাজিদটি নির্মাণ করেতে তার সময় লেগেছে প্রায় তিন বছর। একে কোনো সুই অথবা একটি পিনের মাথায় রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই নির্মাণ কাজের জন্য তিনি মূলত রাতকেই বেছে নিয়েছিলেন।

উল্লেখ্য, এর আগে তিনি একটি মসুরির দানায় আল্লাহর গুণবাচক ৯৯টি নাম এবং একটি চুলে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ লিখেছিলেন।