ভেড়ামারা হাসপাতালে করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী পাঠালেন জননেতা মাহবুব -উল আলম হানিফ এমপি

23
337

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও ভেড়ামারার কৃতি সন্তান জননেতা মাহবুব-উল আলম হানিফ এর পক্ষ থেকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপির দেয়া ফলমূল ও খাদ্য উপহার সামগ্রী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন’র নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সু‌যোগ্য সাধারণ সম্পাদক ও পৌরসভার সা‌বেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেন, করোনা রোগীদের জন্য প্রানপ্রিয় অভিভাবক জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি মানবতার সেবায় এই মহতী উদ্যোগ কে। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু জানিয়েছেন, প্রিয় ছোট ভাই মাহবুব- উল আলম হানিফ এমপির দেয়া খাদ্য সামগ্রী ও ফলমূল উপহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য প্রদানের বিষয়টি মাসব্যাপী চলমান থাকবে।

করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী চলমান এই মাসব্যাপী কাজের সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।।

23 COMMENTS

  1. Hey would you mind sharing which blog platform you’re using?
    I’m planning to start my own blog in the near future but I’m having a hard time
    making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something
    completely unique. P.S Sorry for being off-topic but I had to ask!

Comments are closed.