সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুষ্টিয়ার সহকারী ম্যানেজার জাহিদের ৫ বছরের শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার। ফুফু ও ফুফা আটক

0
104

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের ৫ বছর বয়সী এক শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ আগষ্ট) মিরপুর থানার পুলিশ রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে জান্নাতুল ফেরদৌস (৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে।

সে মশান শাহপাড়া এলাকার এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুষ্টিয়ার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

(১১-০৮-২০২১)বুধবার বিকালে মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয় বলে তার পরিবার থেকে জানান। এ ঘটনায় নিহতের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল ইসলাম কে পুলিশ আটক করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পরে বিস্তারিত জানান হবে।