কুষ্টিয়ায় এতিমদের মধ্যে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

53
213

আজ বৃহস্পতিবার সকাল ১০ টাই কুষ্টিয়া সদর উপজেলার হররা আলিফ একাডেমি স্কুল প্রাঙ্গণে ১০০ জন এতিমদের মধ্যে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সোয়াব এন, জি, ও, প্রতিষ্ঠান।

আকরাম হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়ারখী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলি শেখ, বিশেষ অতিথি ছিলেন আকাবা নার্সারীর স্বত্ত্বাধীকারী ও সোয়াব এর জেলা প্রতিনিধি জনাব ডাঃ রুহুল আমিন। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আইডিয়াল মডেল স্কুল ও সাংবাদিক দৈনিক নিরপেক্ষ সংবাদ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি জনাব মোঃ নাজমুল ইসলাম এবং সোয়াব এর এ্যাসিস্ট্যান্ট কো-অডিনেটর প্রোগ্রামার জনাব আবু সাঈদসহ অনান্য সদস্যবৃন্দু।

প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, সোয়াব একটি সেবা মুলক প্রতিষ্ঠান। দরিদ্র, অসহায় ও এতিম মানুষের উন্নয়নে দেশের সকল জেলাতে কাজ করছে। তিনি অভিভাবকদের বলেন, আপনারা সচেতন থাকবেন, যেন এই শিশু গুলো সু-শিক্ষা লাভ করে শিক্ষিত হতে পারে। এবং সোয়াবের চেয়ারম্যান মহোদয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থানা করেন। বিশেষ অতিথি বলেন, ৩ মাস পর পর দীর্ঘ মেয়াদী বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। এর মাধ্যমে আপনার সন্তানকে সু-স্বাস্থ্য ও শিক্ষিত হিসাবে গড়ে তুলতে সোয়াব আপনাদের পাশে থাকবে বলে আশা করি।

53 COMMENTS

Comments are closed.