কুষ্টিয়ার দৌলতপুরে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যা করলো মা !

8
91

দেড় মাস ধরে হত্যার চেষ্টা করার পর, অবশেষে নিজের চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেই ক্ষান্ত হয়েছেন মা। বুধবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেষ প্রান্ত ও ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির হত্যাকারী মা আঁখি খাতুনকে আটক করেছে। নিহত চার মাসের শিশু ইয়াকুব আলী ওই গ্রামের মোহন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহন আলীর স্ত্রী আঁখি একজন মানসিক রোগী। তিনি দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল। বুধবার শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার পাশে পানি ভর্তি গর্তে ফেলে শিশুটিকে হত্যা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিক জানান, পানিতে ফেলে নিজ সন্তানকে হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থল ভেড়ামারা থানার অধীনে হওয়ায় ভেড়ামারা থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানিয়েছে জিনের নির্দেশে শিশুকে তিনি পানিতে ফেলে হত্যা করেছেন।

8 COMMENTS

  1. Innovative Savants is active in delivering
    free solutions to its people and it is presenting greatest
    fees at any time. You may additionally locate
    practical backlinks and free accounts for all kinds
    of other helpful webpages likewise. Via People accounts, you might entry the studying substance and encouraging guidebook for
    free of Charge or for best most affordable fees.

    free chegg account 2021 | Premium Accounts And Password
    free chegg account

Comments are closed.