বিকালে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
398

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য খাতের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি।

এ উপলক্ষে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতাল ভবন; মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসন বিশিষ্টি ছাত্রী হোস্টেল (১০তলা ভিত বিশিষ্ট ৯তলা ভবন); মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র সম্প্রসারিত (৯ তলা ভিত বিশিষ্ট) তিন তলা ভবন উদ্বোধন।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন- এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য অধিদফতরের প্রধান কার্যালয় মহাখালী, এর ৩য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ (৬-১৫ তলা ভবন নির্মাণ) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর ও দক্ষিণ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রম।