মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
423

মোহাম্মদপুর শ্যামলী হাউজিং এলাকায় অগ্নিকাণ্ড। ছবি : অনুসন্ধান প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী হাউজিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার কিছু পর শ্যামলী হাউজিং বস্তিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার পরে বস্তির একটি ছাগলের খামার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করেন। এক ঘন্টারও বেশি চেষ্টার পর রাত পৌনে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্থানীয়রা জানান, বস্তিটিতে প্রায় দুই শতাধিক ঘর ছিল যার অধিকাংশ পুড়ে গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ‘নবোদয় হাউজিং এলাকার ৬ নম্বর সড়কের বিপরীতে শ্যামলী হাউজিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের খবর দেওয়া হলে আমরা পাঁচটি ইউনিট পাঠাই। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে।’