জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর

0
391

খালেদা জিয়া (সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্ট।মঙ্গলবার (৩০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম জানিয়েছেন, ‘খালেদা জিয়ার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।’

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওইদিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পরে এই সাজার বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ওই রায়ের পর খালেদার সাজা বৃদ্ধি চেয়ে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে খালেদার পক্ষে খালাস চেয়ে আপিল করা হয়।

আজ মঙ্গলবার খালেদা জিয়ার আপিল খারিজ করে এ রায় দিলেন বিচারক।