চলে গেলেন নাইজারের সাংবাদিকতা জগতের মধ্যমণি মারিয়ামা কিতা

0
375

নাইজারের প্রথম নারী সংবাদকর্মী মারিয়ামা কিতা (ছবিসূত্র : বিবিসি)

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের প্রথম নারী সংবাদকর্মী মারিয়ামা কিতা সোমবার (২৯ অক্টোবর) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। স্থানীয় সংবাদমাধ্যম ও তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি।

এই নারী সংবাদকর্মীর ঘনিষ্ঠ আত্মীয় ইব্রাহিম মুসা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা এই মাত্র নাইজারের সাংবাদিকতা জগতের মধ্যমণি মারিয়ামা কিতার মৃত্যুর খবর পেয়েছি।’

এ বিষয়ে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেওয়া টিভি বিবৃতিতে বলা হয়, দেশের সাংবাদিকতা জগতের এ মধ্যমণি সোমবার (২৯ অক্টোবর) তুরস্কে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন।

তাছাড়া স্থানীয় বিভিন্ন টেলিভিশন কেন্দ্র তার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করে বলেছে, ‘দীর্ঘদিন যাবত অসুস্থতার পর সোমবার তিনি তুরস্কে মৃত্যুবরণ করেন।’

উল্লেখ্য, ১৯৪৬ সালে নাইজারের রাজধানী নিয়ামিতে জন্মগ্রহণ করা কিতা। পরবর্তীতে তিনি দেশটির সরকারি বেতার কেন্দ্র ভোয়িক্স দু সাহেলের পরিচালক ছিলেন। পরে তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশটির সংবাদমাধ্যম আইন বিষয়ক কমিটির সভাপতির পদে ছিলেন।